নিজস্ব প্রতিনিধি: এখন আর আগের মতো সব কাগজ হাতে নিয়ে অফিসে অফিসে ঘুরতে হয় না। অনেক কাজই এখন মোবাইল থেকেই হয়ে যাচ্ছে। আধার, প্যান আর ডিজিলকার থাকলে সরকারি অনেক কাজ সহজে করা যাচ্ছে। তাই এই তিনটা নথি নিয়া এখন নতুন করে জোর দিচ্ছে সরকার।
গ্রামেও এখন অনেকে CSC সেন্টারে গিয়ে আধারের তথ্য ঠিক করাচ্ছেন। কেউ আবার মোবাইল দিয়েই কাজ সারছেন। আগে একটা কাগজের জন্য ব্লক অফিসে দু'তিনবার যেতে হতো, এখন সেই ঝামেলা অনেকটাই কমেছে।
তবে সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে ঠকানোর লোকও বেড়েছে। আধার আপডেট করে দেওয়ার নাম করে ফোন আসে, OTP চাওয়া হয়, আবার ভুয়ো লিঙ্কও পাঠানো হচ্ছে। একটু ভুল করলেই ব্যাংকের টাকা উধাও হয়ে যেতে পারে। তাই সরকারি লোক বললেই কাউকে OTP বা ব্যক্তিগত তথ্য দিয়ে দেওয়া ঠিক নয়।
ডিজিলকারের ব্যবহারও এখন আগের চেয়ে অনেক বেশি। স্কুলের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, সব এক জায়গায় রাখা যাচ্ছে। দরকার পড়লে মোবাইল খুলেই দেখিয়ে দেওয়া যায়। আলাদা করে ফাইল নিয়ে ঘুরতে হচ্ছে না।
সরকারি দপ্তরের এক কর্মীর কথায়, আগামী দিনে আরও অনেক পরিষেবা পুরোপুরি ডিজিটাল হবে। তাই আধার, প্যান আর ডিজিলকারের তথ্য ঠিকঠাক রাখা এখন থেকেই জরুরি। পরে গিয়ে সমস্যা হলে তখন আবার দৌড়ঝাঁপ করতে হবে।
