নিজস্ব প্রতিবেদন : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। India Post Recruitment 2026 অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক বা GDS পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। BPM, ABPM এবং Dak Sevak পদ মিলিয়ে মোট ২৩,৭৫৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। দশম শ্রেণিতে পাওয়া নম্বরের ভিত্তিতেই তৈরি হবে মেধা তালিকা।
কবে থেকে আবেদন শুরু?
India Post-এর প্রকাশিত সূচি অনুযায়ী, ৩১ আগস্ট ২০২৬ থেকে One-Time Registration (OTR) শুরু হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। এরপর ২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে মূল আবেদন জমা দেওয়া যাবে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর আবেদন সংশোধনের সুযোগ থাকবে।
মাধ্যমিক পাশ হলেই আবেদন?
এই নিয়োগে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। দশমে Mathematics ও English থাকা প্রয়োজন। পাশাপাশি যে সার্কেলে আবেদন করবেন, সেই এলাকার নির্দিষ্ট স্থানীয় ভাষা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। প্রার্থীর বয়স সাধারণত ১৮ থেকে ৪০ বছর, তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। কম্পিউটার জ্ঞান ও সাইকেল চালানোর দক্ষতাও প্রয়োজন।
কীভাবে হবে নির্বাচন?
এখানেই এই নিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ। কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নয়, দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে সিস্টেম-জেনারেটেড মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় জায়গা পাওয়া প্রার্থীদের পরবর্তী ধাপে নথি যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।
পশ্চিমবঙ্গে কত পদ?
পশ্চিমবঙ্গ সার্কেলে মোট ১,৬১৯টি শূন্যপদ রয়েছে বলে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে। ফলে রাজ্যের মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্যও এটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আবেদন ফি কত?
সাধারণত নির্দিষ্ট পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। মহিলা, SC, ST, PwBD এবং ট্রান্সউইমেন প্রার্থীদের ফি থেকে ছাড় দেওয়া হয়েছে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিজের যোগ্যতা যাচাই করে নেওয়া উচিত।
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ৩ হাজার টাকা নিয়ে বড় আপডেট, জানুন কারা পাবেন
আবেদনের আগে অফিসিয়াল India Post GDS পোর্টালে বিজ্ঞপ্তি ও যোগ্যতার শর্ত ভালোভাবে দেখে নিন।
